নবাবগঞ্জে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

 
ঢাকার নবাবগঞ্জে জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই পবিত্র বিশ্বাসের (৩৫) বাঁশের আঘাতে বড় ভাই ফালান বিশ্বাস (৫০) নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলা নয়নশ্রী ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ছোট তাশুল্যা গ্রামে এ ঘটনা ঘটে। তারা ঐ গ্রামের মৃত হীরালাল বিশ্বাসের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে পারিবারিক জমি-জমার বন্টন নিয়ে দু’ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই বাঁশ দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পবিত্র বিশ্বাস পলাতক।
 
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। জড়িতকে ধরার চেষ্টা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এএম।