ঢাকার ধামরাই বাজারে রাজমনি জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদলের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
জুয়েলার্সের মালিক রিপন পাল জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাত-আটজনের একদল অস্ত্রধারী ডাকাত অকস্মাৎ জুয়েলার্সে ঢুকে। এ সময় তাকে ও তার ভাই সুমন পালকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকান থেকে প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। তারা চিৎকার দিলে ডাকাতদল সড়কে ১৫/২০টি ককটেলের বিস্ফোরণ ও গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ২০ জন আহত হয়। পরে পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসে।
রাজমনি জুয়েলার্সের পাশের মিষ্টির দোকানী প্রাণ গোপাল পাল জানান, ডাকাতরা লুট করে পালিয়ে যাওয়ার সময় ককটেলের বিস্ফোরণ ও গুলিতে এক কর্মচারী ও এক নারী ক্রেতা আহত হয়েছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেয়া হয়।
ইত্তেফাক/এএসএমইউ