লাক্স চ্যানেল আই সুপারস্টার অভিনেত্রী-মডেল তানিন তানহা। এরমধ্যে নাটক, মিউজিক ভিডিও থেকে শুরু করে উপস্থাপনা, সবখানে তানহার কাজের ছাপ। শোবিজ অঙ্গনের সব জায়গায় যেন নিজেকে পারদর্শি করে তুলতেই ব্যস্ত তিনি। বর্তমানে টিভি নাটক আর ফ্যাশন শো নিয়ে কাজ করছেন।
১৬ নভেম্বর থেকে ‘আর্ন্তজাতিক তাঁত ফেস্টিভাল'র ফ্যাশন শো’র পারফর্ম নিয়ে নিজেদের গুছিয়ে নিচ্ছেন একদল তরুণ মডেল। তিন দিনব্যাপী ফ্যাশন শো'টি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর সামরিক জাদুঘরে। কোরিওগ্রাফির দায়িত্বে আছেন সানজিদা আরেফিন লুনা। সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন তুতলী রহমান।
তানহা ছাড়াও মডেল হিসেবে এখানে আরো থাকছেন ইমি, হিরা, জুন্নু, জনি, রিপন ও লাক্স তারকা মাশিয়াতসহ অনেকে।
IMG0
নতুন শো নিয়ে তানহা বলেন, লাক্স থেকে বের হয়েছি দুই বছর হয়ে গেছে। আর শো করতে আমার অন্যরকম ভাল লাগে। তাঁত ফেস্টিভালের ফ্যাশন শোতে পঞ্চাশ জনের বেশি মডেল পারফর্ম করছেন।
IMG1
এছাড়া বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে চ্যানেল আইয়ের একটি লঞ্চিং শো, হিরো পাওয়ার্ড বাই আর্মি শো, আসাদ খানের কোরিওগ্রাফিতে বিপিএলের রাজশাহী কিংসের শো, লাক্স লুক অ্যাট মি ফ্যাশন রানওয়ে ছাড়াও আরো বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী তানহা।
IMG2
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে তানহার নতুন ধারাবাহিক নাটক ‘কারসাজি’। এখানে আরো অভিনয় করেছেন মিশু সাব্বির, সিদ্দিক। ১০৪ পর্বের এই ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল।
ইত্তেফাক/এমএআর