‘চাঁদনী’র ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে চাঁদনী সন্ধ্যা

অভিনেতা নাঈম ও শাবনাজ জুটির প্রথম ছবি মুক্তির ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘চাঁদনী  সন্ধ্যা’ অনুষ্ঠানের। ঢাকার এক কনভেনশন সেন্টারে ১৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় আয়োজন করা হয়েছে।  
 
১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে এই তারকাজুটির অভিষেক হয় চলচ্চিত্রে। সে হিসেবে ৪ অক্টোবর ছবিটি মুক্তির ২৫ বছর অতিক্রম করল। ‘অনুষ্ঠানে ‘চাঁদনী’ ছবি সংশ্লিষ্ঠরা উপস্থিত থাকবেন। 
 
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন চিত্রপরিচালক আজিজুর রহমান। শাবনাজ-নাঈমকে সার্বিক সহযোগিতা করছেন চিত্রপরিচালক মতিন রহমান ও সাংবাদিক অভি মঈনুদ্দীন। 
 
খালিদ হাসান মিলু, সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা এই চলচ্চিত্রের গানগুলোতে কন্ঠ দিয়েছেন। সফল জুটির উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘দিল’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘ফুল আর কাঁটা’, ‘আগুন জ্বলে’, ‘লাভ’ ‘অনুতপ্ত’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘জিদ’। একসঙ্গে অভিনীত শেষ ছবিটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। 
 
ইত্তেফাক/এমএআর