রাজধানীর পল্লবীতে এক বৃদ্ধাকে নিজ বাসায় গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনের রাব্বানী হোটেলের পাশে ৪৪ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, নিহত বৃদ্ধার নাম শরিফুন নেসা (৭২)। ওই ফ্ল্যাটে নিহত বৃদ্ধার মেজো ছেলে বাবু ও তার স্ত্রী থাকতেন। বুধবার সন্ধ্যায় বাবুর আরেক ভাইয়ের নবজাতক দেখতে হাসপাতালে যান। রাত ১২টার দিকে ফিরে দেখেন তার বেড রুমের মেঝেতে মায়ের গলাকাটা লাশ পড়ে আছে।
ঘটনার পরপরই পুলিশ গিয়ে আলামত জব্দ করে। এ ঘটনায় বাড়ির নিরাপত্তা প্রহরী রাকিবকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, হত্যার আগে রাত ১১টার দিকে রাকিব ওই বাসায় রাতের খাবার খেয়েছেন। সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ইত্তেফাক/কেকে