রণবীর বেশরম: বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান রণবীর সিংহকে প্রকাশ্যে ‘বেশরম’ বললেন! কী এমন হল যে, এমন বিতর্কিত মন্তব্য করে বসলেন বিদ্যা!
 
সম্প্রতি এক সাক্ষাত্কারে বিদ্যার কাছে জানতে চাওয়া হয়, কোন ছবি তিনি রণবীর সিংহকে ডেডিকেট করতে চাইবেন! 
 
প্রশ্ন শুনে বিদ্যা বলে ওঠেন, ‘বেশরম। ও এমন একটা পথে, মানে আমি খারাপ ভাবে বলছি না, ভাল ভাবে’।
 
উল্লেখ্য, ২০১৩-তে মুক্তি পেয়েছিল রণবীর কাপূর অভিনীত কমেডি অ্যাকশন ছবি ‘বেশরম’। সেই ছবির প্রসঙ্গ তুলেই বিদ্যা রণবীরের প্রশংসা করতে চেয়ে এমনটা মন্তব্য করলেন এই কাহানি অভিনেত্রী। তবে রণবীর সিং আর কাপূরকে কী এক পাল্লায় মাপলেন বিদ্যা! আনন্দবাজার। 
 
ইত্তেফাক/এমএআর