‘চ্যাম্প’ নিয়ে মুখ খুললেন দেব

টালিউডে জনপ্রিয় অভিনেতা দেবের ‘বিশেষ বন্ধু’ হিসেবেই পরিচিত ছিলেন রুক্মিণী। যদিও এটা নিয়ে আলোচনাও কময় হয়নি। কলকাতার মডেলিং জগতে অনেকটা পরিচিত মুখ রুক্মিণী। এবার একসঙ্গে আসছেন তারা ‘চ্যাম্প’ নিয়ে। টুইট বার্তায়ন বেশকিছু ছবি আর খবরটি দিলেন দেব। 
 
শুভ মহরতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেব লিখেছেন, সম্পর্কটা শুধুই বন্ধুত্বের।
 
কিন্তু দেব-রুক্মিণীর সম্পর্ক যে বন্ধুত্বের থেকেও কিছুটা বেশি তা ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। এ বার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই জুটি। 
IMG0
 
দেব বললেন, ‘ইন্ডাস্ট্রিতে এ বার আমার দশ বছর পূর্ণ হল। বারবার মনে হচ্ছে এখনও যদি ঝুঁকি না নেই, আর কবে নেব!’
 
রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে নায়কের ভূমিকায় থাকবেন দেব এবং নায়িকার ভূমিকায় দেখা যাবে দেবের বান্ধবী রুক্মিণী মৈত্রকে। 
 
ইত্তেফাক/এমএআর