অন্যান্য শোবিজ তারকাদের চেয়ে একটু অন্যরকম। সেলিব্রেটি হলেও সাধারণ সহশিল্পী, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের খোঁজখবর নিতে পছন্দ করেন। বাংলা চলচ্চিত্রের এ মানবিক অভিনেত্রীর নাম পরীমনি।
২৪ অক্টোবর ছিল অভিনেত্রী পরীমনির জন্মদিন। জন্মদিনটাও সাদামাটাভাবেই কাটান পরী। ওইদিন সকালে চলে গিয়েছিলেন টঙ্গিতে। সেখানে আইএচএফ নামের স্কুলে ভাগ্যবঞ্চিত শিশুদের সাথে নিজের জন্মদিন পালন করেন।
তবে নতুন খবর হলো, ২৪ অক্টোবরে শিশুদের সঙ্গে জন্মদিন পালনের একটি ছোট ভিডিও এবার ইউটিউবে প্রকাশ পেয়েছে।
পরীমনির নিজের নামে করা ইউটিউব চ্যানেল থেকে গতকাল ১৬ নভেম্বর ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেছেন জনপ্রিয় এ নায়িকা। ভিডিওটির শিরোনাম দেয়া হয়েছে ‘পরীমনি বার্থডে সেলিবারেশন’।
IMG0
জন্মদিন নিয়ে বিশেষ কিছু ভাবনার বিষয় নয়, আড়ম্বরভাবে জন্মদিন পালন করতে হয় হয়তো বাধ্য হয়ে কিন্তু এই দিনটা আমি ভাগবঞ্চিত শিশুদের সাথে কাটাতে পছন্দ করি, শিশুদের সঙ্গে জন্মদিন পালন শেষে জানিয়েছিলেন এই অভিনেত্রী।
ভাগ্য বিড়ম্বিত শিশুদের সঙ্গে জন্মদিনের মতো বিশেষ দিনে কাটিয়ে আসার মনমানসিকতা সেলিব্রেটি খুব একটা দেখা যায় না। যেটা পরী করেছেন। বৃহস্পতিবার দুপুরে পরীমনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ করেছেন।
প্রকাশিত ২৬ সেকেন্ডের নতুন ভিডিওতে দেখা যায়, সুবিধা বঞ্চিত শিশুদের মুখে জন্মদিনের কেক তুলে দিচ্ছেন পরীমনি। শিশুগুলোর সবার মাথায় জন্মদিনের টুপি।
উল্লেখ্য, এর আগে কবি নির্মলেন্দু গুণের কবিতাকুঞ্জের জন্য পরীমনি একলাখ টাকা দেন তিনি। গত কোরবানির ঈদে এফডিসিতে কোরবানি দিয়েও বেশ প্রশংসা কুড়ান অভিনেত্রী পরীমনি। নিজেই এফডিসিতে গিয়ে কোরবানি তদারকি করেন। এফডিসি পার্শ্ব চরিত্রে অভিনয়শিল্পীদের কথা ভেবেই পরীমনি এবার এফডিসিতে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন।
ইত্তেফাক/এমএআর