সুজানগরে কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করতে মানববন্ধন

পাবনার সুজানগর উপজেলা সদরে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী (এনএ কলেজ) ডিগ্রি কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে এবং পুনরায় জাতীয়করণের তালিকাভুক্ত করার দাবিতে প্রায় ৪০ কিলোমিটার সড়ক জুড়ে হাজারো জনতা মানববন্ধন করেছে।
 
বৃহস্পতিবার এনএ কলেজ জাতীয়করণ রক্ষা কমিটির উদ্যোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত টানা এক ঘণ্টা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
পাবনা-সুজানগর প্রধান সড়কের তারাবাড়ীয়া বাজার হতে সুজানগরের সাগরকান্দী বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় ৪০ কিলোমিটার সড়ক জুড়ে এ মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ