পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত ও তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার জগদল বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পূর্ব শালবাহান গ্রামের নুরজামালের পুত্র ও ভজনপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দেলোয়ার হোসেন (২২) এবং তার সহপাঠী একই উপজেলার তীরনইহাট ইউনিয়নের জুগিগজ গ্রামের মো. আলমের পুত্র আশরাফুল ইসলাম (২২)। আহত শাওন (২৪), দীপ (১৫) ও নয়ন (২৫) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. মোহছে উল গণি জানান, পঞ্চগড় থেকে একটি ট্রাক তেতুলিয়া যাচ্ছিল। এ সময় একই দিকে দুটি মোটরসাইকেলে করে ৫ জন তেতুলিয়া যাচ্ছিলেন। জগদল বাজারে ট্রাকটি একটি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। আহত দুই মোটরসাইকেল আরোহীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি