পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কাউখালী থানা পুলিশ ও অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কমিটির সদস্য মাইনউদ্দিন মামুনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করে।
জানা গেছে, কাউখালী বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন অপরাধে বনফুল মিষ্টি ঘর, সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট এন্ড রেস্টুরেন্ট, নিশি কুন্ডুর মিস্টির দোকান, মাতৃ ভান্ডার মুদি মনোহরির দোকান এবং সৈকত কসমেটিক্সসহ ৫টি দোকানে ৮ হাজার ৫’শত টাকা জরিমানা করা
হয়।
ইত্তেফাক/এমআই