দৌলতপুরে মাছ ধরার পলো উৎসব

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শ্যামপুর বিলে বৃহস্পতিবার দুপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার পলো উৎসব হয়েছে। 
 
জানা গেছে, উপজেলার শ্যামপুর গ্রামবাসীর উদ্দ্যেগে এলাকায় মাইকিং করে এই পলো উৎসবের আয়োজন করা হয়। এ পলো উৎসবে আশপাশের প্রায় দশ গ্রামের লোকসহ পার্শ্ববর্তী ঘিওর উপজেলার লোকেরা মিলিয়ে প্রায় ৫ শতাধিক মানুষ এই উৎসবে যোগ দেন।   
 
দূরদুরান্ত থেকে আসা পলোয়ানরা বলেন, মাছে-ভাতে বাঙ্গালির এই দেশে অনেক ঐতিহ্যবাহী অনুষ্ঠান আজ বিলুপ্তির পথে। তাই প্রতি বছর পলোতে মাছ ধরার উৎসবের আয়োজন করা হলে ঐতিহ্য  টিকিয়ে রাখা সম্ভব।
 
ইত্তেফাক/ইউবি