বিশাখাপত্তমে চাপে ইংল্যান্ড

বিশাখাপত্তম টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারী ইংল্যান্ডকে চেপে ধরেছে স্বাগতিক ভারত। 
 
নিজেদের প্রথম ইনিংসে ৪৫৫ রান করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। ব্যাট করতে নেমে ১০৩ রান তুললেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড। ফলে দিন শেষে ৩৫২ রানে পিছিয়ে রয়েছে ইংলিশরা। তাদের হাতে রয়েছে ৫ উইকেট। 
 
ফলোঅন এড়াতে তাদের আরো ১৫২ রান করতে হবে।
 
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) : ভারত : ৪৫৫/১০, ১২৯.৪ ওভার (কোহলি ১৬৭, পূজারা ১১৯, অশ্বিন ৫৮, এন্ডারসন ৩/৬২)।
ইংল্যান্ড : ১০৩/৫, ৪৯ ওভার (রুট ৫৩, হামিদ ১৩, অশ্বিন ২/২০)। বাসস  
 
 
 
ইত্তেফাক/এমআর/ইউবি