চ্যাম্পিয়নশিপ লিগে অগ্রণী ব্যাংকের তৃতীয় জয়

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয় জয় পেল অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিএন্ডটি ক্লাবকে ১-০ গোলে হারায় তারা।
 
এ জয়ের ফলে ৬ ম্যাচের ৩টিতে জিতে, ২টিতে হেরে ও ১টিতে ড্র করে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে। অন্যদিকে ৬ ম্যাচের ১টিতে জিতে, ২টিতে ড্র করে ও ৩টিতে হেরে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে টিএন্ডটি ক্লাব মতিঝিল।
 
শুক্রবার অবশ্য প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮৫ মিনট পর্যন্ত ম্যাচে কেউ গোলের দেখা পায়নি। ৮৬ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন অগ্রণী ব্যাংকের জিল্লুর। তার গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়।
 
ইত্তেফাক/এমএইচ