নতুন বউ সাজে মৌ !

বিয়ের সাজে অভিনেত্রী, মডেল সাদিয়া ইসলাম মৌ! শীত মানে দেশজুড়ে বিয়ের উৎসব-আয়োজন। এ আয়োজনকে রাঙিয়ে দিতে এটিএন বাংলায় শুরু হয়েছে ‘রয়্যাল ব্রাইডাল শো, সিগনেচার বাই জাহিদ খান’। আর এখানেই নতুন বউ-রুপে হাজির হন এই তারকা। 
 
পূর্ণাঙ্গ বিয়ের অনুষ্ঠানে যেসব অনুসঙ্গ থাকে সেভাবেই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। যেখানে গায়ে হলুদ থেকে শুরু করে রয়েছে বিয়ে, রিসিপসনের মতো সকল আনুষ্ঠানিকতা। থাকছে প্রত্যেক ধর্মের বিয়ের জন্য বউ কিভাবে সাজবে তার উপর ভিত্তি করে ফ্যাশন শো, কত্থক নাচ ও কাওয়ালি গান।
 
জাহিদ খানের মেক ওভার, জাহিদ খান কালেকশনের ড্রেস ও জুয়েলারি এবং আশিকুর রহমান পনির কোরিওগ্রাফিতে ‘রয়্যাল ব্রাইডাল শো’তে মডেল হয়েছেন বুলবুল টুম্পা, শ্রাবণ্য তৌহিদা, অরিণ, স্পৃহা, কেয়া, লিন্ডা, নাবিলা, রিফাত, প্রিয়ম, শ্রাবন্তী, লাবণ্য, সৌমি ও আঁখি।
 
আর এতে শো স্টপার হিসেবে ছিলেন দেশ সেরা মডেল সাদিয়া ইসলাম মৌ ও শেখ সাদী। এতে বিয়ের নাচ পরিবেশন করেছেন ফারুক ফ্লাই ও তার দল, কত্থক নাচে মুক্তা রাণী ঠাকুর, বিয়ের কাওয়ালি গেয়েছেন সনু।
 
শান্তা জাহানের উপস্থাপনা ও কুইন রহমানের পরিচালনায় ‘রয়্যাল ব্রাইডাল শো’ অনুষ্ঠানটি প্রচারিত হয় শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে।