গোবিন্দগঞ্জে নারীর লাশ উদ্ধার

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে শাম্মী আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
আজ শনিবার সকালে স্টেশনের উত্তর পাশে হোম সিগন্যাল এলাকায় শাম্মীর লাশ পড়ে থাকতে দেখে বোনারপাড়া জিআরপি খানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
 
শাম্মী গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুুনতাইড় আগপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।
 
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, বোরকা ও সেলোয়ার-কামিজ পরিহিত শাম্মীর সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগে মোবাইল ফোনসহ প্রসাধনী সামগ্রী পাওয়া গেছে।
 
 
ইত্তেফাক/কেকে