কুমিল্লায় দেড় কোটি টাকার শাড়ি-মালামাল জব্দ

 
কুমিল্লায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার দুপুরে এসব শাড়ি-মালামাল কুমিল্লা কাস্টম অফিসে জমা করা হয়েছে।
 
জানা যায়, কুমিল্লাস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) একাধিক দল শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী তেলকুপি বাজার এলাকায় অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা বোঝাই দুইটি মাইক্রোবাস ও একটি মিনি পিকআপ জব্দ করা হয়। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। 
 
১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, আটককৃত শাড়ি ও মালামালের মূল্য এক কোটি ৪৫ লাখ ৯৪ হাজার টাকা। এগুলো দুপুরে কুমিল্লা কাস্টম অফিসে জমা করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে