পুরো নাম প্রনীল সামসাদ জাদীদ, প্রনীল বলেই বেশি পরিচিত। অভিনয় শিল্পী হিসেবে কাজ করছেন শোবিজের বিভিন্ন অঙ্গনে। পড়াশুনায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন। বর্তমানে চারটি টিভি সিরিয়াল প্রচারিত হচ্ছে তার। অভিনয়, ব্যস্ততা আর আগামীর ইচ্ছে নিয়ে কথা হয় ইত্তেফাক অনলাইনের সঙ্গে।
চারটি সিরিয়াল নাটকের মধ্যে এসএ টিভিতে প্রচারিত হচ্ছে ‘পরম্পরা’। নির্মাণ করেছেন আল উচ্ছল। পর্ব পরিচালনায় শুভ্র আহমেদ। পরম্পরা নিয়ে প্রনীল বলেন, ‘একটি পরিবারের ভেতরকার গল্প নিয়ে নাটকটি নির্মাণ হয়েছে। এখানে প্রধান চরিত্রে ছোটছেলে হিসেবে অভিনয় করছি’। এখানে প্রথমবারের মতো শম্পা রেজা ও রোকেয়া প্রাচী হাজির হয়েছেন সহশিল্পী হয়ে। সম্পর্কে তারা শাশুড়ি-পুত্রবধূ। দেখা যাচ্ছে শনি, রবি, সোম রাত ৮টায়।
IMG0
দেশ টিভিতে প্রচারিত হচ্ছে প্রনীলের কমেডি ধারাবাহিক ‘কম-ইউনিটি’। রচনা ও পরিচালনা করেছেন আর বি প্রীতম। একটি ভবনের পাচটি পরিবারের নানা টানাপোড়েন, হাসি-কান্না নিয়েই নাটকটির গল্প সাজানো হয়েছে। নাটকে প্রনীলকে দেখা যায় একই ভবনের আরেকটি পরিবারের একটি মেয়ের সাথে ছাদে লুকিয়ে প্রেম করেন। আর তা নিয়েই ঝামেলা বাধবে, এভাবেই নাটকটির এগিয়েছে। অভিনয় করেছেন এখানে লুৎফর রহমান জর্জ, কুমকুম হাসান, অপর্ণা ঘোষ, জোভান প্রমুখ।
এদিকে ‘মায়া-বাঁধন’ নামের আরেকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে প্রনীলের। শুরুতে তার বিপরীতে এখানে অভিনয় করেছেন শবনম ফারিয়া। অটিজম শিশুকে নিয়ে একটি পরিবার কতটা ভোগান্তি থাকে তা এখানে দেখানো হয়েছে। আরো অভিনয় করেছেন নওশীন, হিল্লোল, দিনার, বিজরী বরকতুল্লাহসহ অনেকে। শুক্র, শনিবার রাত ৯টা ২০ মিনিটে এটি দেখা যাচ্ছে বলে জানান প্রনীল।
IMG1
নাজনীন হাসান চুমকীর পরিচালনয়ায় নাগরদোলাতেও অভিনয় করেছেন এ অভিনেতা। একজন মাদকসেবী হিসেবে তিনি এখানে অভিনয় করেছেন। আসছে জানুয়ীরী থেকে প্রচারিত হবে নাটকটি।
বর্তমান ব্যস্ততার বিষয়ে এই অভিনেতা বলেন, ‘সম্প্রতি নিলা নামের একজন সঙ্গীত শিল্পীর একটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। উত্তরা ও তিনশ ফিটে দারুণ লোকেশনে শ্যুট হয়েছে’।
IMG2
অভিনয় নিয়ে নিজের অবস্থান ইত্তেফাক অনলাইনের কাছে তুলে ধরেন।তিনি বলেন, ‘কাজ করতে ভাল লাগে। আর একেকটি নাটক মানে একেকটি পরিবার। সবার সঙ্গে মিশতে, থাকতে খুব পছন্দ করি। এনজয়ও হয় সেরকম।
গতবাঁধা জীবন থেকে বেরিয়ে অভিনয়ে ব্যস্ত থেকে সামনের দিনগুলোতে আরো ভাল কাজ নিয়ে এগিয়ে যেতে চান অভিনেতা প্রনীল সামসাদ জাদীদ
ইত্তেফাক/এমএআর