ইয়েমেনে সাময়িক যুদ্ধবিরতি শুরু আগে দেশটির বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এক সৌদি সেনা নিহত হয়েছেন। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের সীমান্তে এই ঘটনা ঘটে।সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
শনিবার জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমন সরকারের প্রেসিডেন্ট আবদ্ রাব্বু মানসুর আল হাদির বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে হাউথিরা। তারা প্রায়শ সৌদি দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মর্টার হামলা চালাচ্ছে। এছাড়াও সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার জন্য গেরিলা স্টাইলে আক্রমণ চালাচ্ছে।
প্রেসিডেন্ট হাদির পক্ষে সৌদি নেতৃত্বাধীন জোটের সাময়িক যুদ্ধবিরতি শুরুর আগে এই হামলার ঘটনা ঘটে।গ্রিনিট মান সময় নয়টা থেকে ইয়েমেনে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হবে।
ইত্তেফাক/এএসএস