খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শনিবার গাড়ি চাপায় ফাহিমা বেগম (৩২) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় তাকে বহনকারী মোটরসাইকেলের চালক জাহাঙ্গীর আলম (৩০) গুরুতর আহত হয়েছেন। ফাহিমা বেগম মাটিরাঙার শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের স্ত্রী।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাৎ হোসেন টিটু বলেন, মাটিরাঙ্গা উপজেলার নিউ অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহিমা বেগম শনিবার সকাল ১০টার দিকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেনভ। পথে বেলছড়ির ধর্মবাড়ি এলাকায় বিজিবির একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ফাহিমা বেগম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলমকে এলাকার লোকজন উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
ইত্তেফাক/ইউবি