পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী এতিহ্যবাহী রাস উৎসব শনিবার দুপুরে সমাপ্ত হয়েছে।
সমাপনী দিনে মহোৎসবে কুঞ্জভঙ্গ, নগরকীর্ত্তন ও পরিক্রমা এবং গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের শেষ হয়।
উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গনে জুড়ে বসেছে রাস মেলা। নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছে দোকানিরা।পাহাড়ি কাঠের নকশায় গড়া আকর্ষণীয় ফার্নিচারসহ দূর দূরান্ত থেকে দোকানীরা এসেছে এই মেলায়। শীতের গরম কাপড়, শিশুদের বিনোদনেরও অনেক খেলনা সামগ্রীতে জমে উঠেছে এ আনন্দমেলা।
ইত্তেফাক/ইউবি