মনপুরায় সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু

মনপুরা উপজেলার কলাতলী চরের ঘোলের খালের সাঁকো থেকে পড়ে নিহাদ নামে ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে বাড়ির এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন হাওলাদার জানান, কলাতলী চরের গিয়াস উদ্দিনের ছেলে মো. নিহাদ (৬) বিকালে ঘোলের খালের সাঁকো থেকে পড়ে যায়।  ছেলেটিকে বাড়িতে না দেখে তার মা বিভিন্ন জায়গায় খোঁজ করে। এক পর্যায়ে তার মা সাঁকোর কাছে নিহাদকে পানির ওপর পড়ে থাকতে দেখে। পরে খাল থেকে মৃত অবস্থায় নিহাদকে উদ্ধার করে।
 
ইত্তেফাক/ইউবি