পিএসসিতে অংশ নিচ্ছে এমপি লিটনের ছোড়া গুলিতে আহত সেই সৌরভ

এমপি লিটনের ছোড়া গুলিতে আহত সেই সৌরভ রবিবার থেকে শুরু হওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) অংশ নিবে। 
 
বাড়ির পাশেই গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সে। সৌরভ জানান, পরীক্ষার প্রস্তুতি ভাল হয়েছে। 
 
কিন্তু সৌরভের দুঃখ সে আর আগের মতো দৌড়-ঝাঁপ ও খেলাধুলা করতে পারে না। এ মনকি একটানা বেশিক্ষণ হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করে। তাই টিফিনের সময় তার সহপাঠীরা যখন মাঠে গিয়ে খেলাধুলা করে তখন সে শ্রেণিকক্ষেই মন খারাপ করে বসে থাকে।  
 
গত বছরের ২ অক্টোবর ভোরে সৌরভ তার চাচার সঙ্গে হাঁটতে বেরিয়েছিল। সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়ক দিয়ে তখন গাড়ি করে যাচ্ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন। হঠাৎ গাড়ি থামিয়ে এমপি লিটন গুলি চালান। একটি গুলি সৌরভের বাঁ পায়ের হাঁটুর নিচে এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। ডান পায়ের হাড়ে লাগে আরেকটি গুলি। তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে রংপুর থেকে বাড়ি ফেরে সৌরভ।  
 
ইত্তেফাক/ইউবি