অসাম্প্রদায়িক ঐক্য গড়ে তোলার জন্য ভূমিমন্ত্রীর আহ্বান

সন্ত্রাস ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলেই আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। ঐক্যবদ্ধতাই সর্বক্ষেত্রে আমাদের বিজয়ী করবে। 
 
আজ শনিবার বিকেলে ঈশ্বরদী প্লাজা কমিউনিটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
জুলুম, অত্যাচার ও মাদকাসক্তদের বাংলাদেশ আওয়ামী যুবলীগে ঠাঁই হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল হিসেবে গড়তে চেয়েছিলেন। গোলাম আজম, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানদের বিশ্বাসঘাতকতার কারণে প্রকৃত সোনার বাংলাদেশ গড়তে সময় লেগেছে বলে তিনি মন্তব্য করেন।-বাসস।
 
 
ইত্তেফাক/এমআই