মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয় জয় পেল সাইফ স্পোর্টিং ক্লাব। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারায় তারা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা।
শনিবার ম্যাচের ৮ মিনিটে সাইফ স্পোর্টিংয়ের রহিম উদ্দিন জয়সূচক একমাত্র গোলটি করেন। বাকি সময়ে এই গোলটি শোধ দিতে পারেনি বাংলাদেশ পুলিশ। পাশাপাশি ব্যবধান বাড়াতে পারেনি সাইফ স্পোর্টিংও। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং।
এ জয়ের ফলে ৬ ম্যাচ থেকে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে সাইফ স্পোর্টিং। ১১ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব রয়েছে দ্বিতীয় স্থানে। ৬ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ অবস্থান করছে চতুর্থ স্থানে।
ইত্তেফাক/এমএইচ