ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বালক এককে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের কারান শিবসতাভ। শনিবার রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে তিনি ৬-১, ২-১ সেটে হারিয়ে হারান স্বদেশি রিশব শারদাকে।
এদিকে বালক দ্বৈতে কোরিয়ার জনহান লি ও চেন উপার্দ জুটি ৭-৬ (৫), ৬-৩ সেটে স্বদেশি ডিহান কিম ও জাঙ্গ হো সিন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার ও কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক মো. আব্দুল হান্নান, পৃষ্ঠপোষক ডিআইজি রাজশাহী রেঞ্জ, রাজশাহী মো. খুরশীদ হোসেন ও রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন, অতিরিক্ত ডিআইজি মো. মাসুদুর রহমান ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর খুরসিদ আনোয়ার, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যানসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ
ই্ত্তেফাক/এমএইচ