বরগুনা জেলার বেতাগী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় আর্থিক অসচ্ছল, বিধবা নারী, অগ্নিকান্ড, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১২৭ বান টিন ও ৩ লাখ ৮১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান এসব সামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম মাহামুদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এবিএম গোলাম কবির। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুস সোবহান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান প্রমুখ। -বাসস।
ইত্তেফাক/এসএস