স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ও মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন বলেছেন,আগামী ২ বছরের মধ্যে মানিকগঞ্জ ও সাটুরিয়া উপজেলার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছানো হবে।তিনি শনিবার সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এক কোটি ২০ লক্ষ টাকা ব্যায়ে ৩শত বাড়ীতে বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে একথা বলেন।
কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রসাশক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন,সহ-সভাপতি এ বি এম হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডা:ইমরান আলী, ডিএসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহজাহান শেখ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইস্রাফীল হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আবু বকর সিদ্দিক খান তূষার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাহাজুদ্দিন আহমেদ এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন।
ইত্তেফাক/এএন