মুন্নাভাই খ্যাত সঞ্জয় দত্ত শিগগিরই আবারো দর্শক মাতাতে আসছেন। মামলা-জেল নিয়ে এই তারকার জীবনের একটা বড় অংশই চলে গেছে। তবু তিনি ফিরতে চান। একরকম ঘোষণাও দিলেন মুন্নাভাই। মুন্নাভাই-৩ নিয়েই হাজির হচ্ছেন এই বলিউড সুপারস্টার।
ভক্তরা এই ফিল্মের জন্য অপেক্ষা করছেন গত দশ বছর। তবে এ বার অপেক্ষার দিন শেষ হতে চলেছে। মাসখানেক আগেই অবশ্য ছবি শুরুর ইঙ্গিত দিয়েছিলেন পরিচালক রাজকুমার হিরানী। এ বার সে খবর নিশ্চিত করলেন মুন্নাভাই।
IMG0
ইতিমধ্যেই ‘মুন্নাভাই ৩’-এর গল্প তৈরি হয়ে গিয়েছে। তাহলে আর দেরি কেন! সাংবাদিকদের সঞ্জয় দত্ত জানিয়েছেন, “শুটিং শুরু করতে দেরি হচ্ছে কারণ, আমার বায়োপিকের কাজটা আগে শেষ করতে চাইছেন প্রযোজকরা। আমারও তাই ইচ্ছে। বুঝতেই পারছেন, ছবিটা আমার জন্য কতটা স্পেশ্যাল!”
ছবির শুটিং শীঘ্রই শুরুর আশ্বাস মিললেও ‘মুন্নাভাই ৩’-এর নায়িকা কে হচ্ছেন তা এখনো ঠিক হয়নি। আনন্দবাজার।
ইত্তেফাক/এমএআর