কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

কুষ্টিয়া সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে ২৫ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত সাইদুর রহমান ব্র্যাক ব্যাংকের কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক ছিলেন। তিনি মাগুরা জেলার বাসিন্দা।
 
পুলিশ জানায়, রবিবার সকাল সাতটার দিকে উপজেলার বিত্তিপাড়া নামক এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ