ধামইরহাটে নেই টেলিটক নেটওয়ার্ক, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নওগাঁর ধামইরহাট উপজেলায় সবগুলো মোবাইল পরিষেবা কোম্পানির নেটওয়ার্ক থাকলেও নেই শুধু টেলিটকের নেটওয়ার্ক। এতে করে শিক্ষার্থীরা বিপাকে রয়েছে।
 
কেননা কোনো পরীক্ষার ফরম পূরণ করতে হলে টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হয়। তাছাড়া পরীক্ষায় ইন্টারভিউ কার্ড নেয়ার জন্য যে পাসওয়ার্ডটি আসে তা টেলিটকের সিম ব্যবহারকরী মোবাইলে আসে। এমন কি বিসিএস পরীক্ষায় যে ফরম পূরণ করতে হয় সেখানেও টেলিটকের সিম ব্যবহার না করে ফরম পূরণ করা যায় না। শিক্ষকতা চাকরি নিবন্ধনের ফরমও পূরণ করতে হয় টেলিটকের মাধ্যমে।IMG0 যে কোনো চাকরির জন্য ফরম পূরণ করতে হলে যেতে হয় জয়পুরহাট অথবা নওগাঁ জেলায়। এতে ভোগান্তির শেষ নেই। ধামইরহাট উপজেলায় টেলিটক মোবাইল কোম্পানির টাওয়ার না থাকায় কোনো গ্রাহক টেলিটকের সিম ব্যবহার করতে পারছেন না।
 
ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র রেজুয়ান হোসেন বলেন, ‘সরকারের টিজিটাল যুগে টেলিটক সংযোগ ব্যবহার করতে পারছিনা এটা দুঃখজনক। চাকরির ফরম পূরণ করার জন্য আমাদেরকে অন্য জায়গাতে যেতে হয়। টেলিটক টাওয়ার বসানো পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে এই সেবা পাওয়ার জন্য।’
 
ইত্তেফাক/এএসএমইউ