ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুট্রি গ্রাম থেকে মাদ্রাসার ছাত্র মো. হোসাইন শেখের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সে মকরমপুট্রি হাফিজিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। হোসাইন শেখ মুকসুদপুর থানার পাইকদা গ্রামে হাফিজুল শেখের বাবা।
থানার উপ-পরিদর্শক রতন জানান, ওই ছাত্রের নানা রাসেদ মাতুব্বরের বাড়িতে থেকে মাদ্রাসায় পড়ালেখা করত। গত কয়েকদিন ধরেই তার মা তাকে আরবি শিক্ষা বাদ দিয়ে সাধারণ শিক্ষায় পড়ালেখা করার জন্য চাপ দিচ্ছিলেন।
ঘটনার দিন সকলের অজান্তে ছাত্রটি ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ।
ইত্তেফাক/কেকে