আদমদীঘিতে কিশোর-কিশোরীর অাত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক কিশোরী গলায় ওরনা পেচিয়ে ও বিনাহালী গ্রামে এক কিশোর বিষাক্ত গ্যাস বড়ি সেবনে অাত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় পৃথক দুইটি  মামলা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদমদীঘির কলসা রথবাড়ীর আলিম উদ্দিনের মেয়ে আনিকা বেগম (১৮) শনিবার বিকেলে  পারিবারিক কলহের জের ধরে তার ঘরে চালের কাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। একই দিন বিনাহালী গ্রামের দুলাল হোসেনের ছেলে দুলু বিষাক্ত গ্যাস বড়ি সেবনে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর আজ রবিবার বেলা ১২টায় মারা যায়।