বগুড়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার ছবি তোলা নিয়ে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে।
রোববার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর পণ্ড হয়ে যায় অনুষ্ঠান।
তারেক রহমানের জন্মদিনে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। শহরের নবাববাড়ী রোড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান শুরুর পর কেক কাটার সময় ছবি তোলাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এতে সাবেক সংসদ সদস্য মোস্তফা আলী মুকুলসহ বেশ কজন সিনিয়র নেতা লাঞ্ছিত হন।
ইত্তেফাক/ইউবি