বরগুনায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছেন। রবিবার দুপুর ২টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত পিতা মোসলেম দফাদারের (৬৫) লাশ উদ্ধার করেছে। পরে ঘাতক পুত্র মামুনকে (২৫) গ্রেফতার করা হয়। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মাদকাসক্ত মামুন তার পিতার কাছে মাদক কিনার জন্য টাকা চায়। তা দিতে অস্বীকার করলে ঝগড়ার এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে মামুন তার পিতাকে মাথায় ও হাতে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসার পথে মোসলেম দফাদারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মামুনকে গ্রেফতার করে। 
 
বিষয়টি নিশ্চিত করে বরগুনা থানার অফিসার ইনচার্জ মো. রিয়াজ হোসেন পিপিএম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ঘাতক মামুনকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
 
 
ইত্তেফাক/এমআই