দিনাজপুরের কাহারোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সুনীল চন্দ্র রায় (৫৮) দৌলতপুর গ্রামের মৃত দর্প চাঁদ রায়ের পুত্র।
রবিবার বিকালে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
জানা গেছে, বৈদ্যুতিক হোল্ডার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান সুনীল চন্দ্র রায়। এ সময় আশপাশের লোকজন তাকে দ্রুত কাহারোল হাসপাতালে নিয়ে যান।
পরে কাহারোল হাসপাতালের কর্তব্যরত ডা. রজব কান্তি রায় ও ডা. হিলারিজ হেমরম তাকে মৃত বলে ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআর/ইউবি