ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খান তৃতীয়বার বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন। ৬৪ বছর বয়সী ইমরান লন্ডনে পারিবারিক বন্ধুর মেয়ের বিয়েতে এই ইঙ্গিত দিয়েছেন।
পাকিস্তানের তেহরিক ই ইনসাফ দলের চেয়ারম্যান নববিবাহিত দম্পতিকে বলেন, আমি বিয়ে সম্পর্কে ভালো উপদেশ দিতে পারবো না, কারণ এই বিষয়ে আমার অভিজ্ঞতা ভালো নয়। তবে হয়তো তৃতীয়বার আমার ভাগ্য সুপ্রসন্ন হবে। এর আগে তিনি বলেছিলেন, তৃতীয়বার বিয়ে করার বিষয়টি আগের চেয়ে বেশি বিবেচনা করছেন। নিজেকে নিয়ে মজা করে ইমরান বলেন আশা করি আমার চেয়ে এই দম্পতির ভাগ্য ভালো হবে।
ইমরান ১৯৯৫ সালে জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন যার সঙ্গে ২০০৪ সালে বিচ্ছেদ হয়। ২০১৫ সালে রেহাম খানকে বিয়ে করার পর সেই সংসার একবছরও টিকেনি। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ