কক্সবাজারে আন্তর্জাতিক পর্যটন সম্মেলন

কক্সবাজারে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর আন্তর্জাতিক পর্যটন সম্মেলন অনুষ্ঠিত হবে। 
 
কক্সবাজারে রয়েল টিউলিপ সিপাল রিচ রিসোর্ট এন্ড স্পাতে ‘প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পিএটিএ) নিউ ট্যুরিজম ফ্রন্টিয়ার্স ফোরাম-২০১৬’নামে এ সম্মেলনের আয়োজন করছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ও বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি)। 
 
সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ডিজাইনিং এ সাসটেইনেবল ট্যুরিজম ব্রান্ড-এন ইন্টিগ্রেটিভ এপ্রোস টু বিল্ডিং এ রেসপন্সিবল কোস্টাল ডেস্টিনেশন’। 
 
রবিবার সকালে বাংলাদেশ পর্যটন বোর্ডে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘এই আয়োজন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশ একটি নিরাপদ দেশ এবং এখানে আতিথেয়তার জন্য যথেষ্ট দক্ষ জনবল রয়েছে এ বার্তা পৌঁছানো যাবে।’
 
বিটিবির প্রধান নির্বাহী অফিসার (সিইইউ) আখতারুজ্জামান খান কবির বলেন, দেশ-বিদেশের প্রায় ২শ অতিথি এই সম্মেলনে অংশ নেবেন। 
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক মো. মওদূদূর রশীদ সফদার, পিএটিএ বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক তৌফিক রহমান ও দ্যা বেঙ্গল ট্যুর লি. এর এমডি মাসুদ হোসেন।-বাসস।
 
ইত্তেফাক/এমআর/ইউবি