শুক্রবার মুক্তি পাওয়া ফোর্স টু চলচ্চিত্র প্রিমিয়ারের শুরুতেই ধুন্ধমার ব্যবসা লুফে নিয়েছে। প্রথম দুই দিনে ভারতে এ সিনেমার আয় ১১ কোটি রুপি। এদিকে একই দিনে মুক্তি পাওয়া তুম বিন টু আয় করেছে মোটে ১ কোটি ৪৫ লাখ রুপি।
সিনেমা বোদ্ধারা বলছেন, প্রত্যাশা থেকেও বেশি আয় করছে জন এব্রাহাম ও সোনাক্ষী সিনহা অভিনীত ফোর্স টু। ২০১১ সালে মুক্তি পাওয়া এই ছবির প্রথম কিস্তি প্রথম দিন আয় করেছিল ৪ কোটি ৫৩ লাখ রুপি। বলিউডের বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, ৫শ ও ১ হাজার রুপির নোট বাতিল করার ঘটনা না ঘটলে ফোর্স টু হয়তো মুক্তি পাওয়ার দিনে ৭-৮ কোটি রুপি আয় করতে পারতো।
অ্যাকশনধর্মী এ সিনেমায় জন-সোনাক্ষী ছাড়াও তাহির রাজ ভাসিন অভিনয় করেছেন। ভায়াকম মোশন পিকচার, বিপুল আমরুতলাল শাহের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন জন এব্রাহাম নিজেই। ট্রেন্ডইনফো।
ইত্তেফাক/এমএআর