সুন্দরব‌নে অস্ত্র-গুলিসহ বনদস্যু বা‌হিনীর দুই সদস্য আটক

 
সুন্দরব‌ন সাতক্ষীরা রে‌ঞ্জের ছোটকলাগাছিয়া পশুরখাল এলাকায় র‌্যাব-৮ এর অভিযানে পাঁচটি অস্ত্র ও গুলিসহ বনদস্যু জোনাব বা‌হিনীর দুই সদস্য‌কে আটক ক‌রা হয়েছে। সোমবার ভোরে তাদের আটকের পর দুপরে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
 
আটককৃতরা হলেন-সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার কা‌লি‌ঞ্চি গ্রা‌মের র‌হিম মোড়ল ও খুলনা জেলার পাইকগাছা এলাকার অ‌জিহার মোড়ল। আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে তিনটি একনলা বন্দুক, দুইটি সার্টার গান ও ১৬ রাউন্ড গু‌লি।
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোস্তা‌ফিজুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ জানান, এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি লিয়াকত হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
তিনি আরো জানান, আটককৃত বনদস্যুদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এএসএস