দল পুনর্গঠনের অংশ হিসেবে মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এর একদিন পর বুধবার ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দুই জেলার সম্মেলনের কথা জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের অতিথি কমিউনিটি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন উদ্বোধন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। সভাপতিত্ব করবেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান।
অন্যদিকে বুধবার ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে দক্ষিণ জেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। ঐদিসসকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির ময়মনসিংহ দক্ষিণ জেলা সভাপতি এ কে এম মোশাররফ হোসেন। তবে এখন পর্যন্ত পৌরসভা কর্তৃপক্ষ টাউন হল ব্যবহারের অনুমতি দিলেও পুলিশের পক্ষ থেকে এখনো অনুমতি পায়নি বিএনপি।
ইত্তেফাক/এএসএস