চ্যানেল আইতে দিতি’র বিশেষ নাটক ‘অনুক্ষণে অনুভবে’

পারভীন সুলতানা দিতি নামটা দেশের সাংস্কৃতি অঙ্গনে সাড়া জাগানো ব্যক্তিত্ব। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনকারী এ অভিনয় শিল্পীর নাটক দেখা যাবে আগামীকাল মঙ্গলবার চ্যানেল আইতে। 
 
২২ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে দিতি অভিনীত বিশেষ নাটক ‘অনুক্ষণে অনুভবে’। নাটকটি পরিচালনা করেছেন পারভীন সুলতানা দিতি ও আদিত্য জনি। 
 
নাটকটিতে আরো অভিনয় করেছেন স্বাগতা, ইরফান সাজ্জাদ প্রমুখ।
 
উল্লেখ্য, মস্তিষ্কে ক্যানসারে আক্রান্ত হওয়ায় ২০১৫ সালের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে নেয়া হয়।মাঝে কিছুটা সুস্থ হন। পরপরই তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে থাকাকালীন ২০১৬ সালের ২০ মার্চ শেষ নিঃশ্বাস ত্যগ করেন।
 
ইত্তেফাক/এমএআর