বগুড়া কাস্টমস এন্ড ভ্যাট বিভাগ বগুড়ার বিসিক শিল্প নগরীর আল হেলাল প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধারসহ প্রেসের দু’জন কর্মচারী আসাদুজ্জামান ও মো. বেলালকে আটক করেছে।
বগুড়া কাস্টমস এন্ড ভ্যাট এক্সাসাইজ নুরুদ্দিন ডেপুটি কমিশনার মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১০টায় বগুড়া কাস্টমস এন্ড ভ্যাট এক্সসাইজ বিভাগের কর্মকর্তারা বগুড়া বিসিক শিল্প নগরীর আল হেলাল প্রিন্টিং প্রেসে অভিযান চালায়। এ সময় কাস্টম কর্মকর্তারা উল্লেখিত প্রেসে ছাপানো অবস্থায় ১৬ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল এবং বিভিন্ন বিড়ির নকল প্যাকেট উদ্ধার করে। এ সময় প্রেসের দু’জনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এমআই