বায়ার্ন মিউনিখের সাথে বুন্দেসলিগায় ডার ক্লাসিকারে জয়ের ম্যাচে হাত ভেঙ্গে যাওয়ায় চলতি বছর আর মাঠে নামা হচ্ছে না বরুসিয়া ডর্টমুন্ডের গোলরক্ষক রোমান বুরকির।
ব্রাকেলে নাপশ্যাফট হাসপাতালে বুরকির হাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আগামী আট সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।
শনিবার বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচটিতে ২৬ বছর বয়সী এই সুইস গোলরক্ষকের হাতে আঘাত লাগে। এই নিয়ে সব ধরনের প্রতিযাগিতায় চার ম্যাচে তিনটি ম্যাচেই তার বিপক্ষে প্রতিপক্ষ দল কোন গোল করতে পারেনি। এই জয়ে ডর্টমুন্ড লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের তুলনায় তাদের পয়েন্টের ব্যবধান তিন।
শীর্ষে থাকা আরবি লিপজিগের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে ডর্টমুন্ড। বুরকির স্থানে বায়ার্নের বিপক্ষে বাকি সময় খেলেছেন অভিজ্ঞ রোমান ওয়েইডেনফেলার। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে লেগিয়া ওয়ারসর বিপক্ষে তিনি মূল একাদশেই মাঠে নামবেন। বাসস
ইত্তেফাক/এমএইচ