উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ অফিসের সামনে বুধবার দুপুরে বাসচাপায় শাহেরা বানু (৬০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার পশ্চিম মাধবপুর গ্রামের ছলিম উদ্দীনের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ঘটনার সময় শাহেরা বানু রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী ডিপজল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি