টসে জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
 
শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে দু’দলের জন্যই জয় খুবই গুরুত্বপূর্ণ। এর আগে দু’দলের প্রথম সাক্ষাতে জয় পেয়েছিল চিটাগং।
 
পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। ছয় ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দল একটি জয় পেয়েছে। তবে সুখবর হলো সর্বশেষ ম্যাচেই দলটির জয় এসেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাতে।
 
ইত্তেফাক/এমএইচ