তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোনামসজিদ বন্দরে দুপক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।
সোনামসজিদ শ্রমিক সমন্বয় কমিটির বন্দর বিষয়ক সম্পাদক মুখলেসুর রহমান জানান, সোমবার বিকালে ট্রাকচালক সোহেল ১ নম্বর গেট দিয়ে বেপরোয়াভাবে গাড়ি নিয়ে বাইরে বের হওয়ার সময় মানিরুল এর প্রতিবাদ করলে ট্রাকের চালক, হেলপার ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি সাভাবিক করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই রাসেল জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইত্তেফাক/ইউবি