এএইচএফ কাপ হকিতে নিজেদের দ্বিতীয় খেলায় চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। সোমবার হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে খেলার ১৭ মিনিটে মিডফিল্ডার রোমান সরকারের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
সাত মিনিট পরে পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলামের গোলে ব্যবধান দ্বিগুণ করে লাল সবুজ জার্সিধারীরা। ২৯ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি আরেকটি ফিল্ড গোল করলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি গোল করে বাংলাদেশ শিবিরে কাঁপন ধরিয়েছিল তাইপে। ৪১ মিনিটের সিঙ তিঙের ফিল্ড গোল ও সিয়েন তেঙ্গের ৪৮ মিনিটের পেনাল্টি স্ট্রোকে ব্যবধান ৩-২ গোলে নিয়ে এসেছিল তারা।
তবে ৫২ মিনিটে বাংলাদেশের আরেক পিসি স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন দলের চতুর্থ গোল করলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। বাংলাদেশ প্রথম খেলায় হংকংকে ৪-২ গোলে হারিয়েছিল। মঙ্গলবার গ্রুপের শেষ খেলায় ম্যাকাও চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ ।
ইত্তেফাক/এমএইচ