জার্মানিতে থেকে যেতে আপ্রাণ চেষ্টা করেছিলেন ট্রাম্পের দাদা

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাদা ফ্রেডেরিক ট্রাম্পের দাদা তার পিতৃভূমি জার্মানি থেকে যেন বহিষ্কার না করা হয় সে জন্য বাভারিয়ার ‍যুবরাজকে অনুনয় বিনয় করে চিঠি লিখেছিলেন। নতুন পাওয়া ১৯০৫ সালে বাভারিয়ার রাজপুত্রের কাছে ফ্রেডেরিকের লেখা এক চিঠিতে জার্মানিতে থেকে যাওয়ার আকুতি ফুটে উঠেছে।
 
ডোনাল্ড ট্রাম্পের দাদা ফ্রেডেরিক কিশোর বয়সে পালিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। সিয়াটলে হোটেল ব্যবসায় লাভবান হয়ে আবার জার্মানিতে ফিরে এসে বিয়ে করে থিতু হওয়ার চেষ্টা করলেও তাকে বহিষ্কার করা হয়। তার অপরাধ ছিল, সেই সময় সব নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেননি।
 
জার্মানির বিল্ড দৈনিকে সোমবার ১৯০৫ সালের সেই চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে দেখা যায় ফ্রেডেরিখ ট্রাম্প বাভারিয়ার যুবরাজ লুইটপল্ডের কাছে লেখা চিঠিতে তাকে, ‘জনতার নয়নমণি’, ‘জ্ঞানী’ ও ‘ন্যায় বিচারক’ অভিহিত করে তিনি তার কাছে আবেদন জানান, যেন তাকে জার্মানি থেকে বহিষ্কার না করা হয়। তবে লুইটপোল্ড তার অনুনয়-বিনয় প্রত্যাখ্যান করেন।
 
ডোনাল্ড ট্রাম্পের মাত্র এক পুরুষ যেখানে অভিবাসী হিসেবে বঞ্চনার শিকারের ইতিহাস রয়েছে, সেখানে ট্রাম্পের অভিবাসী বিরোধী নীতি বিস্ময়েরই সৃষ্টি করে। নির্বাচিত হওয়ার পরে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত সব অভিবাসীকে বহিষ্কার করবেন। এনডিটিভি।
 
ইত্তেফাক/এসএসএ