বরিশালে নিষিদ্ধ জালসহ ২৭ জেলে আটক

কালাবদর, আড়িয়াল খাঁ ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৭ জেলেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ আটক করা হয়েছে। সোমবার বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত মৎস্য বিভাগ ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

 
মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল দাস জানান, বিকেল থেকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কয়েকটি নদীতে নৌ পুলিশের সহায়তায় তারা অভিযান চালায়। এ সময় নদীতে জাটকা ধরার চলমান নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল পাতায় ২৭ জেলেকে আটক করা হয়।
 
আটক ব্যক্তিরা হলেন হজরত আলী, মো. মামুন, সালাউদ্দিন, রহমত আলী, বারেক মোল্লা, লিটন গাজী, কানাই দাস, আল আমিন, কালাই হাওলাদার, মো. আলী, রফিক মোল্লা, মোসলেম মৃধা, মনির হোসেন, জাহাঙ্গীর দেওয়ান, আহম্মদ আলী, রিপন মাঝি, হাসেম জমাদ্দার, রুহুল আমিন জমাদ্দার, মাঈনউদ্দিন, সাগর সরদার, মনির সরদার, সাইফুল জমাদ্দার, জাহাঙ্গীর ঢালী, বেল্লাল সরদার, আলতাফ বেপারী, নজরুল ইসলাম ও শেখ সাদী। আটক জেলেদের বাড়ি হিজলা, পাতার হাট ও মেহেন্দিগঞ্জ উপজেলায়।
 
নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব জানান, আটক জেলেদের ভ্রাম্যমান আদালতে বিচারের জন্য নেয়া হবে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এদের ব্যাপারে আইনগত সিদ্ধান্ত নিবেন।
 
ইত্তেফাক/এএন